• DISCLAIMER
  • CONTACT
  • PRIVACY
  • SITEMAP
  • TERMS and CONDITION

TECH HELP BD

Free TECH HELP BD Site

Menu
  • HOME
  • INTERNET
  • VIDEO EDITITNG
  • ANDROID
    • অ্যান্ড্রয়েড
    • অ্যান্ড্রয়েড Apps
    • অ্যান্ড্রয়েড গেমস
  • EARNING
  • CATEGORIES
    • অন্যান্য
    • অ্যাডসেন্স
    • অ্যান্টিভাইরাস
    • আইওএস
    • ইলেক্ট্রনিক্স
    • উইন্ডোস
    • এসইও
    • ওয়ার্ডপ্রেস
    • ওয়ার্ডপ্রেস প্লাগইনস
    • ওয়েব ডিজাইন
    • ওয়েব ডেভেলপমেন্ট
    • কম্পিউটিং
    • কী কেন কীভাবে
    • খবর
    • গেমস
    • জাভা
    • টিউটোরিয়াল
    • ডাউনলোড
    • ডিভাইস
    • নেটওয়ার্কিং
    • প্রতিবেদন
    • প্রযুক্তি কথন
    • ফেসবুক
    • ফ্রিল্যান্সিং
    • মুভি
    • মোবাইলীয়
    • রিভিউ
    • ল্যাপটপ
    • স্যামসাং গ্যালাক্সি
    • হ্যাকিং
  • TIPS TRICK

Thursday, February 20, 2020

ফোনে আর ‘নগ্ন’ ছবি তোলা যাবে না

Thursday, February 20, 2020     খবর      No comments   

ইউরোপ ও মার্কিনী মিলেনিয়ালদের প্রায় ৮৯ ভাগই ‘ন্যুড’ সেলফি তুলে থাকেন, এমনটাই বলছে এক গবেষণা। এ প্রবণতা ঠেকাতে জাপানি এক প্রতিষ্ঠান উদ্যোগ নিয়েছে। তাদের বানানো স্মর্টফোন কোনো নগ্ন সেলফি সেভ করতে দেবে না মোবাইলের মেমরিতে।

     ছবি : সংগৃহীত

‘টোন’ নামের জাপানি প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ উদ্যোগ সফল করতে তারা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়েছে। অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড ফোন ‘ই২০’তেই ব্যবহার করা হয়েছে ‘নগ্ন সেলফিরোধী’ কৃত্রিম বুদ্ধিমত্তা। খবর সিনেট।
জাপানের বর্তমান প্রজন্মের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে স্মার্টফোনটি। চাইলে ই২০-কে সংযুক্ত করে নেয়া যাবে অন্য ফোনের সঙ্গেও। ফোনটির অ্যালগরিদম যদি বুঝতে পারে এরকম কোনো সেলফি তোলা হচ্ছে, তাহলে ওই ছবি গ্যালারিতে সেভ করতে দেবে না।
Read More

মুঠোফোনে ছবি সম্পাদনার ৭ অ্যাপ

Thursday, February 20, 2020     অ্যান্ড্রয়েড Apps      No comments   
আলোকচিত্র সম্পাদনা মানেই দরকার উন্নতমানের ডেস্কটপ কম্পিউটার—ব্যাপারটা এখন আর এমন নেই। ভালো ছবি তোলার পাশাপাশি স্মার্টফোনেই এখন সম্পাদনার কাজ বেশ ভালোভাবেই সেরে নেওয়া যায়। এ জন্য অ্যাপ স্টোরে বেশ কিছু অ্যাপ রয়েছে। স্মার্টফোনের অপারেটিং সিস্টেম ভেদে জনপ্রিয় ৭ ছবি সম্পাদনার অ্যাপ সম্পর্কে জেনে নেওয়া যাক।
প্রয়োজনীয় অ্যাপ। ছবি: গুগলের সৌজন্যে
অ্যাডোবি লাইটরুম
অ্যাডোবির সফটওয়্যারগুলো উন্নতমানের পেশাদার কাজের জন্য বেশ জনপ্রিয়। জটিল সব কাজ করা যায় ফটোশপের মতো সফটওয়্যার দিয়ে। কিন্তু স্মার্টফোনের জন্য লাইটরুমে সেই জটিল বিষয়গুলো সহজ চেহারায় উপস্থাপন করেছে। তা ছাড়া অ্যাডোবির মূল প্ল্যাটফর্মের সঙ্গে সিঙ্ক করার সুযোগ রয়েছে। সম্পাদনার মৌলিক কাজগুলো বিনা মূল্যেই করা যায়। তবে একাধিক যন্ত্রে সিঙ্কসহ প্রিমিয়াম সুবিধা পেতে প্রতি মাসে খরচ করতে হবে ১০ মার্কিন ডলার। অ্যাপলের অ্যাপ স্টোর (apple.co/38ID4h1) এবং গুগলের প্লে স্টোর (bit.ly/2P9krLr) থেকে নামিয়ে ব্যবহার করা যাবে।
আফটার লাইট
অ্যাপটিতে স্থিরচিত্র সম্পাদনার সব মৌলিক সুবিধা রয়েছে। আগে থেকেই ঠিক করে দেওয়া ফ্রেম ও ফিল্টার সুবিধাও পাওয়া যাবে। ছবিতে স্বতন্ত্র ভাব দেওয়ার জন্য নিজে থেকেই তৈরি করে নেওয়া যাবে ফিল্টার। ওভারলে, ডাবল এক্সপোজার সুবিধাও থাকছে অ্যাপটিতে। বিনা মূল্যে অ্যাপটি নামানো গেলেও বাড়তি সুবিধার জন্য অর্থ গুনতে হবে। অ্যাপ স্টোর থেকে নামানোর ঠিকানা: apple.co/38J3dfo।
স্ন্যাপসিড
সম্পূর্ণ বিনা মূল্যে পাওয়া গেলেও গুগলের এই অ্যাপ দিয়ে পেশাদার সম্পাদনা করা যায়। সম্পাদনার বিষয়গুলো নিজের পছন্দমতো ঠিক করা যায়। অ্যাপটির আরেকটি আকর্ষণীয় সুবিধা হলো সেলেকটিভ অ্যাডজাস্ট। অর্থাৎ ছবির কোনো নির্দিষ্ট জায়গা নির্বাচন করে পরিবর্তন করা যাবে উজ্জ্বলতা, কন্ট্রাস্ট, স্যাচুরেশন ইত্যাদি। তা ছাড়া ফটোশপের মতো একটি ছবির ওপর আরেকটি ছবি বসিয়ে লেয়ার তৈরি করেও সম্পাদনা করা যাবে। নামানোর ঠিকানা: snapseed.online।
ভিএসসিও
অ্যাপটির সাহায্যে ছবি ধারণ করা যায় এবং সঙ্গে সঙ্গেই ফিল্টার যুক্ত করে সম্পাদনা করা যায়। বিনা মূল্যে বেশ কিছু ফিল্টারের পাশাপাশি মৌলিক সম্পাদনার টুল রয়েছে। অ্যাপটিতে প্রিসেট কেনার সুযোগও রয়েছে। যার সাহায্যে ছবিকে নতুন মাত্রা দেওয়া সম্ভব। ভিএসসিওতে রয়েছে কমিউনিটি সুবিধা। যেখানে পেশাদার ও নতুন শিল্পীদের মেলবন্ধন ঘটে। ভিএসসিও মেম্বারশিপের জন্য প্রতিবছর খরচ করতে হবে প্রায় ২০ ডলার। নামানোর ঠিকানা: vsco.co।
পিকসআর্ট
অ্যাপটিতে নানা ধরনের ফিল্টারের পাশাপাশি ব্রাশ টুল রয়েছে, রয়েছে ছবিতে লেখা যুক্ত করার সুবিধা। অ্যাপটির সাহায্যে কোনো একটি ছবির কোনো অংশ কেটে তা অন্য ছবিতে যুক্ত করা যাবে। বিনা মূল্যে অ্যাপটি নামানো গেলেও সব সুবিধা পেতে বছরে গুনতে হবে ৪৭ দশমিক ৮৮ ডলার। নামানোর ঠিকানা: bit.ly/39LheJD।
ওভার
আলোকচিত্র সম্পাদনার পাশাপাশি অ্যাপটির সাহায্যে গ্রাফিকস ডিজাইনের মৌলিক কিছু কাজ করা যায়। অ্যাপটিতে আগে থেকেই সীমিত পরিসরে ছবি, গ্রাফিকস ও ফন্ট আছে। তবে সব সুবিধার জন্য প্রতিবছরে লাগবে প্রায় ৫০ ডলার। নামানোর ঠিকানা: madewithover.com।
প্রিভিউ
যাঁরা ইনস্টাগ্রাম নিয়মিত ব্যবহার করেন, তাঁদের এই অ্যাপটি বাড়তি সুবিধা দেবে। কারণ, ইনস্টাগ্রামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নকশা এতে রয়েছে। তা ছাড়া ব্লেমিশ স্মুদার, কালার ইনহ্যান্সার, ওভারলে, ফিল্টারসহ নানা সুবিধা রয়েছে। সম্পাদনা শেষ হলে অ্যাপটি থেকে ইনস্টাগ্রামের জন্য ছবিগুলোর ক্রম ঠিক করে সরাসরি আপলোড করা যাবে। তা ছাড়া ক্যাপশন লেখার সুবিধাও রয়েছে। প্রিমিয়াম সুবিধার জন্য প্রতি মাসে সাড়ে ১২ ডলার খরচ করতে হবে। নামানোর ঠিকানা: apple.co/2P6aTkk
Read More

পুরনো পণ্য কেনার অনলাইন প্ল্যাটফর্ম সোয়্যাপ চালু

Thursday, February 20, 2020     প্রযুক্তি কথন      No comments   
পুরনো পণ্য কেনার দেশীয় অনলাইন প্লাটফর্ম সোয়্যাপ (www.swap.com.bd) বৃহস্পতিবার চালু হয়েছে। অনলাইন প্লাটফর্মটির বিশেষত্ব হচ্ছে, কোনো তৃতীয় পক্ষ নয়, সোয়াপ কর্তৃপক্ষই কিনে নেবে বিক্রেতার পণ্যটি। 
সোয়্যাপ কর্তৃপক্ষ জানায়, ঘরে বসে অথবা অফিসে যেকোনো জায়গা থেকে পোর্টালটিতে নিজের পণ্য আপলোড করে বিক্রি করতে পারবেন। পণ্য আপলোডের ২৪ ঘণ্টার মধ্যেই কিনে নেবে সোয়্যাপ। 
সোয়্যাপের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ হোসেন বলেন, দেশে এ ধরণের সেবা এটিই প্রথম। প্রাথামিকভাবে ১০ ক্যাটাগরির পণ্য কিনবে সোয়্যাপ। তবে অচিরেই ক্যাটাগরিরও সংখ্যা বাড়বে। ক্যাটাগরিগুলো হলো- স্মার্টফোনে, গাড়ি, মোটর সাইকেল, ট্যাব, স্মার্ট ওয়াচ, ল্যাপটপ, টিভি, ফ্রিজ, এসি এবং আসবাবপত্র!
তিনি আরও বলেন, নতুন এই প্ল্যাটফর্মে গ্রাহক সোয়্যাপ অ্যাপ অথবা ওয়েবসাইট ব্যবহার করে দেশের যেকোনো প্রান্তে বসে তার পুরোনো পণ্য বিক্রয় করতে পারবেন। এ জন্য গ্রাহককে সোয়্যাপ ওয়েবসাইটে www.swap.com.bd প্রবেশ করে পণ্য সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। সোয়্যাপের মূল্য নির্ধারক টিম ওই তথ্যের পাশাপাশি পণ্য যাচাই-বাছাই সাপেক্ষে মূল্য নির্ধারণ করবে। গ্রাহক ওই মূল্যে বিক্রয়ে রাজি হলে পণ্যটি প্রদত্ত ঠিকানা থেকে মূল্য পরিশোধ সাপেক্ষে সংগ্রহ করবে সোয়্যাপ। 
পুরনো পণ্য বিক্রয়ের পাশাপাশি বিক্রেতাদের জন্য থাকছে নানা সুবিধা। এর মধ্যে রয়েছে  বিনিময় (এক্সচেঞ্জ), উপহার কার্ড (গিফট কার্ড) ইত্যাদি। এসব সুবিধার মাধ্যমে গ্রাহক অর্থের পরিবর্তে বিভিন্ন মোবাইল ফোন প্রতিষ্ঠান, ইলেকট্রনিক সামগ্রীর প্রতিষ্ঠান, ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে প্রয়োজনীয় মূল্য প্রদান করে নতুন পণ্য কিনতে পারবেন।
তিনি বলেন, সোয়্যাপ এমন একটি প্ল্যাটফর্ম যেখানে গ্রাহক কিছু সহজ ধাপ অনুসরণ করে কয়েক মিনিটেই নিরাপদে এবং নিশ্চিন্তে তার কাছে থাকা পণ্যটি বিক্রয় করতে পারবেন এবং বিভিন্ন সুবিধাও নিতে পারে; এখানে কোনো মধ্যস্থতাকারীর ঝামেলা নেই, হেনস্তা হওয়ারও শঙ্কাও নেই।সারাবিশ্বে ডিজিটাল প্ল্যাটফর্মে পুরোনো পণ্যের বিক্রয় ব্যবসার জনপ্রিয়তা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরণের ব্যবসায় আগামী ৫ বছরে দ্বিগুণ প্রসার ঘটবে। বাংলাদেশে এই ব্যবসার সূচনার মধ্য দিয়ে সোয়্যাপ বাণিজ্য ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করল। 
সোয়্যাপ দেশের ই-কমার্সকে আরও টেকসই করবে বলে আমরা বিশ্বাস করি। ঠিকানা : www.swap.com.bd। 
Read More

ফেসবুক অ্যাকাউন্ট মুছবেন যেভাবে

Thursday, February 20, 2020     ফেসবুক      No comments   
গোপনীয়তা লঙ্ঘন, ব্যক্তিগত তথ্য ফাঁস, ভুল তথ্য প্রচারসহ নানা কেলেঙ্কারির ফলে ফেসবুকের ওপর ব্যবহারকারীদের আস্থা তলানিতে পৌঁছেছে। অনেকে আবার সময় বেশি নষ্ট হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমটির ওপর ত্যক্ত-বিরক্ত। এসব কারণেই একবার বিশ্বজুড়ে ‘ডিলিট ফেসবুক’ আন্দোলন ছড়িয়ে পড়েছিল। আপনিও যদি তাঁদের একজন হয়ে থাকেন, তবে চাইলে ফেসবুক অ্যাকাউন্টটি চিরতরে মুছে ফেলতে পারেন। আগে শুধু নিষ্ক্রিয় (ডিঅ্যাকটিভ) করে রাখার সুবিধা থাকলেও এখন স্থায়ীভাবেই মুছে ফেলা যায়।
ফেসবুক
আপনি যদি নিজের ফেসবুক অ্যাকাউন্ট মুছতে চান তবে এখানে কয়েকটি বিষয় লক্ষণীয়:
*অ্যাকাউন্ট মুছে ফেলার অনুরোধ করার পর ফেসবুক কিছুদিন সময় নেয় প্রক্রিয়াটি সম্পন্ন করতে। আপনি যদি সে সময়ের মধ্যে লগ-ইন করেন, তবে প্রক্রিয়াটি বাতিল হয়ে যাবে।

*আপনার ফেসবুক অ্যাকাউন্টটি একবার মুছে গেলে আপনি পুনরায় তা ফেরত পাবেন না।

*ব্যাকআপ সিস্টেমে জমা থাকা আপনার তথ্য মুছতে ৯০ দিনের বেশি সময় লাগতে পারে।

*মুছে ফেলার বদলে আপনি নিজের ফেসবুক অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করে রাখতেও পারেন।

*আপনার ফেসবুক অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করার অর্থ লোকেরা আপনার ফেসবুক প্রোফাইল দেখতে বা আপনাকে খুঁজতে পারবে না। কিছু তথ্য অন্যান্য ব্যবহারকারীদের কাছে দৃশ্যমান থাকতে পারে (যেমন আপনি যে বার্তাগুলো পাঠিয়েছেন)। ফেসবুক আপনার অ্যাকাউন্টটি পুনরায় সক্রিয় করার ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের তথ্য সংরক্ষণ করবে।
স্থায়ীভাবে ফেসবুক অ্যাকাউন্ট মুছে ফেলতে চাইলে

আপনি যদি নিজের ফেসবুক অ্যাকাউন্ট স্থায়ীভাবে মুছে ফেলতে চান তবে (https://www.facebook.com/help/delete_account) ঠিকানার ওয়েবসাইটে গিয়ে ‘Delete Account’ অপশনটি নির্বাচন করুন। অ্যাকাউন্ট মুছে ফেলার আগে আপনি আপনার ফেসবুকের তথ্য নামাতে পারবেন। এটি করতে প্রথমে ‘ডাউনলোড ইনফো’ বোতামে ক্লিক করুন। যে ফাইলটি ডাউনলোড শুরু হবে, তাতে আপনার ফেসবুক প্রোফাইলের তথ্য থাকবে, তাই আপনি এই ডেটাগুলো কোথায় রাখবেন, সে সম্পর্কে খুব সাবধানতা অবলম্বন করুন।
ফেসবুক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করতে চাইলে
আপনার ফেসবুক অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করতে একই ঠিকানার ওয়েবসাইটে গিয়ে ‘Deactive Account’ অপশনটি নির্বাচন করতে হবে। আপনার অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করার পরে পুনরায় সক্রিয় করতে, কেবল নিজের ই-মেইল ঠিকানা বা ফোন নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবার আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ-ইন করুন।
Read More

Tuesday, February 18, 2020

কমদামি আইফোনের উৎপাদন শুরু

Tuesday, February 18, 2020     টিপস এন্ড ট্রিকস      No comments   

বৈশ্বিক বাজারে এ বছর বাজেট ফোন ছাড়ার কথা আগেই জানিয়েছিল অ্যাপল। এরইমধ্যে মার্কিন প্রতিষ্ঠানটি আইফোন ৯-এর পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে। দুই সপ্তাহের মধ্যেই ডিভাইসটি উন্মোচন করতে পারে প্রযুক্তি জায়ান্ট।



 ছবি : সংগৃহীত

আইএএনএস-এর এক প্রতিবেদনে বলা হয়, অবশেষে বহু প্রতিক্ষীত আইফোন ৯-এর পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে অ্যাপল। ডিভাইসটিতে কোনো সমস্যা আছে কিনা এবং অ্যাসেম্বলি লাইন ঠিক মতো চলছে কি-না তা নিশ্চিত করবে এই প্রক্রিয়া। পরিকল্পনা মতো সব এগুলে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পুরোদমে ডিভাইসটির উৎপাদন শুরু করতে পারে অ্যাপল।
হুট করেই বাজেট ফোন আনার পেছনে বড় কোনো কারণ রয়েছে বলে মন্তব্য সিনেটের। তাদের মন্তব্য, হুয়াওয়ের মতো প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে ক্রেতা ফিরিয়ে নিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। তবে বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে অবশ্য কোনো মন্তব্য করেনি মার্কিন এই প্রযুক্তি জায়ান্ট।
প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, চার বছর পর আবারো স্বল্পদামী আইফোন বাজারে আনছে অ্যাপল। ৩৯৯ ডলার মূল্যের ওই আইফোনের পর্দার আকৃতি হবে ৪.৭ ইঞ্চি। মার্চের শুরুতে উন্মোচন অনুষ্ঠান করার পরিকল্পনা করেছে অ্যাপল।
Read More

‘হোয়াটসঅ্যাপ পে’ অ্যাপে সহজে পাঠানো যাবে টাকা

Tuesday, February 18, 2020     প্রযুক্তি কথন      No comments   

প্রায় দুই বছর ফেসবুকের পেমেন্ট অ্যাপ ‘হোয়াটসঅ্যাপ পে’র মাধ্যমে পরীক্ষামূলকভাবে টাকা পাঠানো হয়েছে। এতে প্রায় ১০ লাখ ব্যবহারকারী অ্যাপটি ব্যবহার করেছেন।-খবর আনন্দবাজার পত্রিকার।

   ছবি: সংগৃহীত

সংবাদমাধ্যমটি জানায়, আইসিআইআই ব্যাংকের সঙ্গে প্রায় দুই পরীক্ষামূলকভাবে টাকা পাঠানোর কার্যক্রম চালিয়েছে ‘হোয়াটসঅ্যাপ পে’। এছাড়া ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার পর অনুমোদন পেয়েছে অ্যাপটি। সম্প্রতি অ্যাপটি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার প্রাথমিক ছাড়পত্র পেয়েছে।
এতোদিন ‘হোয়াটসঅ্যাপ পে’র ডেটা বা তথ্য কোন সার্ভারে জমা রাখা হবে বিষয়ে সরকার আলোচনা করেছিলো। প্রাথমিকভাবে ‘হোয়াটসঅ্যাপ পে’ পুশ পদ্ধতিতে প্রায় এক কোটি ব্যবহারকারীর কাছে পৌঁছে দেয়া হবে। এরপর সরকারের বেঁধে দেয়া মাপকাঠি পূরণ করলেই প্ল্যাটফর্মটি খুলে দেয়া হবে।
অনেকের দাবি, গুগল পে, ফোন পে, পেটিএম এর মতো অ্যাপের কাছে ‘হোয়াটসঅ্যাপ পে’ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। কারণ প্রায় ৪০ কোটি ভারতীয় হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। তাই ‘হোয়াটসঅ্যাপ পে’ দ্রুত ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাবে।
চলতি বছরের জানুয়ারিতে ফেসবুকের প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জাকারবার্গ জানান, ছয় মাসের মধ্যে হোয়াটসঅ্যাপ পে পুরোদমে চালু হয়ে যাবে। এতে হোয়াটসঅ্যাপে ছবি পাঠানোর মতো সহজেই অ্যাপটির মাধ্যমে টাকা পাঠানো যাবে।
Read More

ফেসবুক আইডি নিরাপদ রাখতে যা দরকারি

Tuesday, February 18, 2020     ফেসবুক      No comments   

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একের পর এক আপডেট আসছে। বিশেষ করে তারা নিরাপত্তার বিষয়টিতে জোর দিয়েছে। বিশ্বব্যাপী ‘অফ-ফেসবুক অ্যাকটিভিটি’ নামের একটি ফিচার যুক্ত করেছে ফেসবুক। ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা ফেসবুক থেকে যেসব সাইট বা অ্যাপ তথ্য শেয়ার করে, তা মুছে ফেলতে পারবেন।

     ছবি : সংগৃহীত

যেভাবে ব্যবহার করবেন অফ-ফেসবুক অ্যাকটিভিটি-
* ফেসবুকের সেটিংস অপশনে যান।
* সেটিংস থেকে ইওর ফেসবুক ইনফরমেশনে যান।
* সেখান থেকে অফ-ফেসবুক অ্যাকটিভিটি নির্বাচন করুন। সরাসরি যাওয়ার লিংক (https://www.facebook.com/off_facebook_activity/)
* আপনার ব্যবহার করা কিছু ওয়েবসাইট ও অ্যাপ এখানে তুলে ধরা হবে। অ্যাপের আইকনে ক্লিক করে ওই উৎসের বিস্তারিত জানতে পারবেন। ওই তালিকায় তৃতীয় পক্ষের কাছ থেকে ফেসবুকের পাওয়া গত ১৮০ দিনের কার্যক্রমের বিষয়গুলো প্রদর্শিত হবে। ‘ক্লিয়ার হিস্টোরি’ ক্লিক করে এসব তথ্য মুছে ফেলতে পারবেন।
* ট্র্যাকিং বন্ধ করতে মেন্যু থেকে ‘ম্যানেজ ইওর অফ-ফেসবুক অ্যাকটিভিটি’ অংশে গিয়ে ‘ফিউচার অফ-ফেসবুক অ্যাকটিভিটি’ টুল করে দিলে ভবিষ্যতে ফেসবুক আর কার্যক্রম সংরক্ষণ করবে না। তবে এটি ফেসবুককে তৃতীয় পক্ষের তথ্য পাঠানো বন্ধ করবে না।
Read More

মন থেকে চাইলেই চার্জ হবে ফোন!

Tuesday, February 18, 2020     টিপস এন্ড ট্রিকস      No comments   
মন থেকে চাইলেই ফোনে চার্জ হবে। অবাক করা এমনই এক প্রযুক্তির সঙ্গে মানুষকে পরিচয় করিয়ে দিলো যুক্তরাজ্যের বিজ্ঞানীরা।
মনের ইচ্ছাশক্তি ব্যবহার করে ফোনে চার্জ দিতে মাইন্ডহাব নামের একটি ডিভাইস তৈরি করেছে যুক্তরাজ্য-ভিত্তিক কোম্পানি মাইন্ডপ্লে।
    ছবিঃ সংগৃহীত
কোম্পানিটির দেয়া এক প্রতিবেদন অনুযায়ী, একটি ইলেকট্রনিক ব্যান্ড মাথায় পরলে সেটির সাহায্যে ডিভাইসটি ব্যবহারকারীর মন পড়বে। এরপর চার্জের ভাবনা মাথায় এনে মোবাইল ফোন মাইন্ডহাব দিয়ে চার্জ দেয়া যাবে। তবে মাইন্ডহাব নিজেই ফোনে চার্জ দেবে না। এ জন্য মাইন্ডব্র্যান্ড নামের আরেকটি পণ্য ব্যবহার করবে মাইন্ডহাব।
মাইন্ডপ্লে'র ব্যাখ্যা অনুযায়ী, মাইন্ডহাব সংযোগ পাবে মাইন্ডব্যান্ড ইইজি হেডসেটের সঙ্গে। এরপর ব্যবহারকারীকে যেকোনো ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল ডিভাইসের সঙ্গে ইউএসবি গেজেট যুক্ত করবে। এরপর ব্যক্তির মানসিক স্থিরতা অনুযায়ী রিয়েল-টাইমে প্রতিক্রিয়া দেখাবে।
বিস্ময়কর এই ডিভাইসটি সামনের মাসে মার্কিন প্রজেক্ট সাইট কিকস্টাটারে উন্মোচিত হবে। তবে দাম ঠিক কত পড়বে, তা এখনো জানানো হয়নি।
উল্লেখ্য, মন পড়া কিংবা মাইন্ড রিডিং ডিভাইস আবিষ্কার করতে বিজ্ঞানীরা বহুদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফেইসবু এরইমধ্যে এ বিষয় নিয়ে কাজ শুরু করেছে। গুগলও নতুন প্রকল্প হাতে নিয়েছে।
Read More

পরিবর্তন আসছে গুগল সার্চে

Tuesday, February 18, 2020     খবর      No comments   

গুগলে কোনো বিষয় সার্চ করলেই লেখা প্রাধান্য পায়। এমনটা আর রাখতে চাচ্ছে না ‍সার্চ ইঞ্জিনটি। নতুন ডিজাইনের ফলে ছবি বেশি থাকবে, কমবে লেখার সংখ্যা।

       ছবি : সংগৃহীত

সার্চ রেজাল্ট পেজের ডিজাইন পরিবর্তন শুধুই ডেক্সটপ সংস্করণের জন্য। মোবাইলে গুগল ব্যবহারকারীরা এ ইউজার ইন্টারফেস দেখতে পারবেন না।
গুগলের পক্ষ থেকে বলা হয়, ডেস্কটপ সংস্করণে কোনো বিষয় খুঁজতে গেলে অনেক সময় লিঙ্ক ও বিজ্ঞাপনের পার্থক্য ধরা যায় না। নতুন এ ‍উদ্যোগের কারণে ব্যবহারকারীরা আর বিব্রত হবেন না। তবে ওয়েবসাইট সংক্রান্ত তথ্য কম থাকবে বলে কোন লিঙ্কে ক্লিক করলে সঠিক তথ্যটা পাওয়া যাবে তা আগে থেকে বুঝতে পারবেন না ব্যবহারকারীরা।
এতদিন সমালোচকদের অভিযোগ ছিল, বিজ্ঞাপন থেকে বেশি আয় করতে গুগল এমন পদ্ধতিতে আশ্রয় নিয়েছে। এদিকে সার্চ রেজাল্টের ডিজাইন নিয়ে প্রায়ই পরীক্ষা-নিরীক্ষা চালায় গুগল। তাই সার্চ রেজাল্টে ছবির সংখ্যা কতটা বাড়বে তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
Read More

বাড়তে পারে ডটকম ডোমেইনের দাম

Tuesday, February 18, 2020     খবর      No comments   
ইন্টারনেটে বর্তমানে ৩৫ কোটির মতো ডোমেইন রয়েছে, যার মধ্যে শীর্ষে ডটকম ও ডটনেট। নতুন চুক্তি অনুযায়ী, মার্কিন প্রতিষ্ঠান ভেরি সাইন চাইলে ডটকম ডোমেইনের দাম বাড়াতে এবং অন্যান্য ডোমেইন নিবন্ধনকারী প্রতিষ্ঠান সে বাড়তি দাম গ্রাহকের ওপর চাপাতে পারবে
ডটকম
এখানে জেনে রাখা ভালো, ইন্টারনেট করপোরেশন আর অ্যাপ্লাইড নেমে অ্যান্ড নার্ভাস (আইমান) নামের অলাভজনক সংস্থা সব ধরনের ডোমেইন নাম নিয়ন্ত্রণ করে। আর ডটকম ডোমেইন নিবন্ধনের মূল দায়িত্বে আছে ভেরি সাইন।
প্রতিষ্ঠানটি আবার নিমজ্জিত বা গোড়ালির মতো প্রতিষ্ঠানের কাছে পাইকারি দরে ডোমেইন নিবন্ধনের স্বত্ব বিক্রি করে থাকে। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে এমনটা হচ্ছে।
Read More

Monday, February 17, 2020

অ্যাপের সঙ্গে বিনা মূল্যে বই

Monday, February 17, 2020     অ্যান্ড্রয়েড Apps      No comments   
ভার্চ্যুয়াল যোগাযোগের অ্যাপ ‘কফি আড্ডা’য় যোগাযোগের পাশাপাশি বন্ধুও তৈরি করা যায়। এতে নিবন্ধন করে প্রোফাইল ছবি ও নিজের সম্পর্কে তথ্য দিতে হয়।
কফি আড্ডা অ্যাপ
অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান এমসিসি লিমিটেডের প্রধান প্রকৌশলী আশিকুজ্জামান বলেন, বিশ্বব্যাপী ভার্চ্যুয়াল যোগাযোগ এখন জনপ্রিয়। বাংলাদেশেও জনপ্রিয় অ্যাপ হিসেবে কফি আড্ডা পরিচিত হয়ে উঠেছে। অ্যাপের অ্যালগরিদম স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী সম্ভাব্য বন্ধুদের প্রোফাইল দেখায়। ফলে সহজে বৈশিষ্ট্যের দিক থেকে মিল থাকা বন্ধু খুঁজে পাওয়া যায়।
ফেব্রুয়ারি মাসজুড়ে কফি আড্ডায় নিবন্ধন করলে ব্যবহারকারীদের জন্য রাহিতুল ইসলামের লেখা চরের মাস্টার কম্পিউটার ইঞ্জিনিয়ার উপন্যাসটি উপহার দেওয়া হবে। অ্যাপটি বিনা মূল্যে গুগল প্লে স্টোর থেকে নামানো যাবে। ঠিকানা http://bit.ly/326pstu।
Read More

Sunday, February 16, 2020

ফ্রিল্যান্সিংয়ের টাকা যেভাবে উত্তোলন করবেন

Sunday, February 16, 2020     ফ্রিল্যান্সিং      No comments   
অনেকেই অনলাইনে বিভিন্ন মার্কেটপ্লেসে আউটসোর্সিং কাজের সঙ্গে যুক্ত। তাঁদের প্রধান দুশ্চিন্তা থাকে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করার পর পাওয়া অর্থ উত্তোলনের বিষয়টি নিয়ে। একেবারে নতুন ফ্রিল্যান্সার যাঁরা তাদের জন্য বিষয়টি ভালোভাবে জেনে রাখা প্রয়োজন।
                       টাকা। প্রতীকী ছবি


অভিজ্ঞ ফ্রিল্যান্সাররা বলেন, আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিংয়ে অর্জিত অর্থ আপনি অনেক উপায়ে দেশে নিয়ে আসতে পারেন। আপনি যদি কোনো মার্কেটপ্লেসে কাজ করে থাকেন, সেখান থেকেই বিভিন্ন উপায়ে অর্থ উত্তোলন করতে পারবেন। সেগুলোর মধ্যে সরাসরি আমাদের স্থানীয় ব্যাংক অ্যাকাউন্ট, পেওনিয়ার অ্যাকাউন্ট এবং ওয়্যার ট্রান্সফার ব্যবহার করতে পারেন। এই পদ্ধতিগুলোর মাধ্যমে মার্কেটপ্লেস থেকে অর্থ উত্তোলন করতে চাইলে মার্কেটপ্লেসে তা ঠিক করে দিতে হবে। তবে, আপনার উত্তোলনের পরিমাণ যদি ২ হাজার ডলারের বেশি হয়, তাহলে ওয়্যার ট্রান্সফার হবে সবচেয়ে ভালো অপশন।
যদি আপনি মার্কেটপ্লেসের বাইরে সরাসরি কোনো ক্লায়েন্টের সঙ্গে কাজ করে থাকেন, সে ক্ষেত্রে আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট অথবা স্থানীয় ব্যাংকগুলোর মাধ্যমে আপনি সরাসরি ক্লায়েন্টের কাছ থেকে টাকা আনতে পারবেন। তা করতে হলে ক্লায়েন্টের কাছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য পাঠাতে হবে। এ ছাড়া অবশ্য আরও অনেক বিকল্প আছে। তবে জনপ্রিয় মাধ্যমগুলোর মধ্যে এগুলো বেশি ব্যবহৃত হয়।
Read More

Popular Posts

  • Android Secret Codes 2017- এন্ড্রয়েডের সকল ধরনের গোপনীয় কোড গুলো জেনে নিন! আপডেট ২০১৭!! Must Read
    Android Secret Codes 2017: এন্ড্রয়েড কী? এন্ড্রয়েড হচ্ছে এ যাবত কালের সকল স্মার্টফোন ও এস এর মাঝে সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টে...
  • GTA Vice City All Cheat Code
    আপনার আমার কমবেশি সবাই এই গেমের কথা জানেন আর খেলেন। এটা একটা জনপ্রিয় গেম। এর নাম জানেনা এমন মানুষ পাওয়া মুশকিল। আর এই গেম খেলার মজা আরো বাড়...
  • রবিতে পিসি দিয়ে ফ্রি আনলিমিটেড ইন্টারনেট ইউজ করুন সহজ উপায়ে(PC Tricks)
    কেমন আছেন সবাই।আশা করি ভালো। সবাইকে জানাই নতুন বছরের শুভেচছা।আশা করি নতুন বছর সবার ভালই কাটবে।এর আগে অনুরোধ থাকবে পুরো টিউনটি পড়ার জন্য। ক...
  • ডার্ক সেন্সর বানাও, অন্ধকারে নিজেই জ্বলবে আলো!
    আজকের এই ইলেক্ট্রনিক্স প্রোজেক্ট দিয়েই আমার ইলেকট্রনিক্সে হাতে খড়ি। হ্যাঁ, এটা একটা ডার্ক সেন্সর বা অন্ধকার সংবেদী ডিভাইজ। এই ধরণের সার্কিট...
  • [Mega Post]Robi Free Internet চালান নতুন style এ।সব apps এবং browser এ চলবে।কোন রকম disconnect ছাড়াই।[Only For Android]
    বন্ধুরা, আশা করি ভাল আছো সবাই।নিয়ে আসলাম রবি ফ্রি নেট নতুন ভাবে। বেশি কথা না বলে শুরু করা যাক: প্রথমে নিচে থেকে App টি Download করে নিন… ...

Subscribe Us

Facebook Fan Page

Categories

  • অন্যান্য
  • অ্যাডসেন্স
  • অ্যান্টিভাইরাস
  • অ্যান্ড্রয়েড
  • অ্যান্ড্রয়েড Apps
  • আইওএস
  • আউটসোর্সিং
  • ইন্টারনেট
  • ইলেক্ট্রনিক্স
  • উইন্ডোস
  • এসইও
  • ওয়ার্ডপ্রেস
  • ওয়ার্ডপ্রেস প্লাগইনস
  • ওয়েব ডিজাইন
  • ওয়েব ডেভেলপমেন্ট
  • কম্পিউটিং
  • কী কেন কীভাবে
  • খবর
  • গেমস
  • জাভা
  • টিউটোরিয়াল
  • টিপস এন্ড ট্রিকস
  • ডাউনলোড
  • ডিভাইস
  • নেটওয়ার্কিং
  • প্রতিবেদন
  • প্রযুক্তি কথন
  • ফেসবুক
  • ফ্রিল্যান্সিং
  • ভিডিও এডিটিং
  • মুভি
  • মোবাইলীয়
  • রিভিউ
  • ল্যাপটপ
  • স্যামসাং গ্যালাক্সি
  • হ্যাকিং
কপিরাইট © TECH HELP BD™ , অল রাইটস রিসার্ভড